ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী মোদির জন্মদিন: ৭১টি লাল গোলাপ পাঠিয়েছেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরটি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদিকে।


শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।


নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাটের ভাডনগর শহরে জন্মগ্রহণ করেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑